দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বসানো হলো স্বপ্নের গোমা সেতুর শেষ স্প্যান। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, এই স্প্যানটি বসানোর মধ্য দিয়েই সেতুর নির্মাণ কাজ কার্যত সম্পন্ন হলো। বহু প্রতীক্ষিত এই সেতুটি আগামী ডিসেম্বর মাসেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে কয়েক লক্ষ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের


সমাপ্তি ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।