গাজীপুরে পরিবহন মালিক–শ্রমিকদের সঙ্গে জিএমপির মতবিনিময় সভা, অগ্নিসন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ | লেখক: মাহমুদুল হাসান পাপ্পু | The Daily Time News
অদ্য ১৬ নভেম্বর ২০২৫ তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)–এর সভাপতিত্বে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যরা দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, এসব নাশকতা পরিবহন খাতকে অস্থিতিশীল করে তুলছে এবং যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন — “অগ্নিসংযোগকারীরা দেশ ও জাতির শত্রু। অগ্নি সন্ত্রাস প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরো জানান, জিএমপি পরিবহন নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
সভায় জিএমপির উপ-পুলিশ কমিশনারবৃন্দ, পুলিশের অন্যান্য কর্মকর্তা, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


0 Comments